1 Answers
মালার মায়ের অসুস্থ হওয়ার মূল কারণ সুষম খাদ্যের অভাব।
মালার পরিবারে স্বামী, সন্তানসহ বৃদ্ধ মা থাকেন। তার সন্তানরা মাংস জাতীয় খাবার বেশি পছন্দ করে। তাই মালা তার বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করেন।
বয়স অনুযায়ী প্রত্যেকটা সদস্যদের খাদ্য তালিকা আলাদা থাকে। বৃদ্ধদের জন্য ভিটামিনযুক্ত খাবার দরকার। কিন্তু মালা প্রোটিন জাতীয় খাবার বেশি রান্না করেন। তাই তার মায়ের প্রোটিন জাতীয় খাবার বেশি গ্রহণ করা হয়ে থাকে। পরিশ্রমের ধরন অনুযায়ী ক্যালরির চাহিদার পার্থক্য হয়। মাংসে ক্যালরি বেশি থাকে। বৃদ্ধ বয়সে পরিশ্রম কম হয় বলে ক্যালরিবহুল খাবার বর্জন করা দরকার। কিন্তু মালা তার মায়ের জন্য আলাদা করে কোনো খাবারের ব্যবস্থা করেননি। আর এই ধরনের খাবার গ্রহণ করার ফলে মালার মা অসুস্থ হয়ে পড়েছেন।
9 views
Answered