1 Answers
শাওনের কিশোর অপরাধে জড়িয়ে পড়ার কারণ হলো নতুন পরিবেশ।
মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো কৈশোরকাল। এসময় শারীরিক ও মানসিক পরিবর্তন খুব দ্রুত হয়। ফলে পরিবর্তনশীল পরিবেশে খাপ খাওয়াতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয়। এর অন্যতম কারণ হিসেবে মানসিক সমস্যা বা বিপর্যয়কে দায়ী করা হয়। এ ধরনের অপরাধে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি। নতুন পরিবেশে হঠাৎ করে কীভাবে খাপ খাওয়াতে হবে তা তারা বুঝে উঠতে পারে না। ফলে অজান্তেই অনেকে অপরাধ জগতে প্রবেশ করে।
বদলিজনিত কারণে শাওনের বাবার প্রায়ই কর্মক্ষেত্র পরিবর্তন করতে হয়। ফলে শাওনকেও নতুন পরিবেশে যেতে হয়। নতুন পরিবেশ, নতুন স্কুল, নতুন বন্ধুবান্ধব ইত্যাদির কারণেই শাওন অপরাধে জড়িয়ে পড়ে। এ বয়সী ছেলেমেয়েরা হঠাৎ করে ভালো-মন্দ বিবেচনা করতে পারে না। ফলে সহজেই অপরাধ জগতে জড়িয়ে পড়ে। শাওনও নতুন পরিবেশে এসে কিশোর অপরাধে জড়িয়ে পড়েছে।