1 Answers
যুক্তিতর্কের মাধ্যমে তাত্ত্বিক পণ্ডিতকে পরাজিত করার ফলে ভিক্ষু শীলভদ্রের পান্ডিত্য চারিদিকে ছড়িয়ে পড়ে।
দক্ষিণ ভারতের এক তাত্ত্বিক পণ্ডিত মগধরাজ্যে উপস্থিত হয়ে নিজের মাহাত্ম্য প্রচার করতে থাকেন। তিনি বলেন, তার সমকক্ষ তাত্ত্বিক পণ্ডিত কেউ নেই। তিনি ধর্মপালকে আহ্বান করেন তর্কযুদ্ধের জন্য। কিন্তু শীলভদ্র অনুরোধ করেন নিজে যাওয়ার জন্য এবং ধর্মপাল তাকেই পাঠান মগধরাজ্যে। সেখানে গিয়ে শীলভদ্র প্রজ্ঞাপ্রসূত সূক্ষ্মা যুক্তিতর্কের মাধ্যমে তাত্ত্বিক পণ্ডিতকে পরাজিত করেন। এর ফলে শীলভদ্রের পান্ডিত্যের ব্যাপ্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
5 views
Answered