1 Answers
তারিন জন্মদিনে খাবার কম পড়ার কারণ রেসিপি অনুসরণ না করে খাবার তৈরি করা।
প্রত্যেকটি খাবার তৈরির আগে রেসিপি অনুযায়ী রান্না করলে খাদ্যের গুণগত ও পরিমাণগত মান ঠিক থাকে। রেসিপি হচ্ছে একটি নির্দেশক যেখানে খাবার কীভাবে এবং কী কী উপকরণ কী পরিমাণ ব্যবহার করে রান্না করা হবে তার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকে।
আদর্শ রেসিপিতে পরিবেশন সংখ্যা উল্লেখ থাকে। ফলে কতজন লোক খেতে পারবে তা সহজেই অনুমান করা যায় এবং পরিবেশনের কাজটি সহজ হয়। তারিন জন্মদিনে কতজন লোক দাওয়াত দেয়া হয়েছিল এবং কতটুকু পরিমাণ খাবার প্রস্তুত করা হলো তা যদি আগে থেকেই লক্ষ রাখা হতো তাহলে খাবার কম পড়ত না।
5 views
Answered