1 Answers

সুষম খাবার অসুস্থ দীপ্রর ক্ষয়পূরণ করে তাকে সুস্থ করে তুলবে। প্রতিদিনই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর অসুস্থতার কারণে দীপ্রর শরীর আরও বেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাই সে অত্যন্ত দুর্বলবোধ করছে। এ মুহূর্তে তার সুষম খাবার খুব প্রয়োজন। কেননা ক্ষয়প্রাপ্ত দেহ পুনঃগঠন করা খাদ্যের কাজ। প্রতিদিনই মানবদেহে পুরানো কোষের মৃত্যু ঘটে এবং ক্ষয়প্রাপ্ত কোষগুলোর জায়গায় নতুন কোষ তৈরি হয়ে ক্ষয়পূরণ হবে। প্রতিটি মানুষের শরীরেই খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো এ ধরনের-ক্ষয় পূরণের কাজ করে শরীরকে ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা করে।

6 views

Related Questions