1 Answers

রিমার মা তাকে বুকের দুধ খাওয়ালে সে সুস্থ থাকবে।

মায়ের দুধ শিশুর জীবনে শ্রেষ্ঠ সূচনা। মায়ের বুকের প্রথম দুধকে শালদুধ বলে। এটি শিশুর প্রথম টীকা হিসেবে কাজ করে। এই দুধ নানা রকম প্রতিরোধমূলক সক্রিয় কোষ, এন্টিবডি ও অন্যান্য প্রতিরক্ষামূলক প্রোটিন সমৃদ্ধ হওয়ায় শিশুর বহু রোগ সংক্রমণ প্রতিরোধ করে।

রিমাকে তার মা কৌটার দুধ খাওয়ান। যার ফলে সে প্রায় অসুস্থতায় ভোগে এবং তার বর্ধনও যথাযথ হচ্ছে না। জন্মের এক ঘণ্টার মধ্যে রিমাকে বুকের দুধ খাওয়ানো উচিত ছিল। কারণ দুধ খাওয়ার সময় মায়ের ত্বকের স্পর্শে শিশু উষ্ণ থাকে; যা শিশুর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শালদুধ শিশুর পরিপাক অন্ত্রসমূহকে উদ্দীপিত করে। যার ফলে অন্ত্র থেকে দ্রুত মিকোনিয়াম পরিষ্কার হয়। এই অবস্থা জন্ডিস সৃষ্টিকারী জীবাণু শরীর থেকে বের হয়ে যেতে সাহায্য করে। মায়ের স্তন চোষার ফলে মায়ের শরীরে অক্সিটোসিন নামক হরমোন নির্গত হয়। এতে মা শান্ত ও অবসাদমুক্ত বোধ করে এবং শিশুর সাথে মায়ের ভালোবাসার বন্ধন দৃঢ় হয়। রিমার মা যদি রিমাকে জন্মের পরে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ান এবং দুই বছর পর্যন্ত অন্যান্য খাবারের সাথে বুকের দুধ খাওয়াতে থাকেন তাহলে রিমা সুস্থ থাকবে।

4 views

Related Questions