1 Answers

উদ্দীপকে উল্লিখিত শ্রদ্ধেয় শাসনরক্ষিত ভিক্ষু গৌরব বড়ুয়াকে করণীয় মৈত্রী সূত্র পাঠ করতে বলেছেন।

পালিতে এই সূত্রের নাম 'করণীয় মেওসুত্তং'। করণীয় মৈত্রী সূত্রের নৈতিক শিক্ষা হলো প্রত্যেক জীবের প্রতি মৈত্রীভাব পোষণ করা। কোনো জীবকে অবেহলা না করা। কারো অমঙ্গল কামনা না করা। ঘুমে, জাগরণে, ধ্যানে সর্বদা সকল জীবের প্রতি মৈত্রী ভাবনা করা। কারণ মৈত্রী ভাবনা চিত্তকে সমাহিত করে। কায়-মন-বাক্য সংযত করে। বৈরিতা বা শত্রুতা দূর করে।

যা সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল করে তোলে এবং সর্বদা মঙ্গল কামনা করতে উদ্বুদ্ধ করে। আর্য অষ্টাঙ্গিক মার্গ যথার্থরূপে অনুসরণে প্রেরণা যোগায়। এই মার্গ অনুসরণকারী ব্যক্তি কায়-মন-বাক্যে কোনো পাপ করেন না। ফলে তার মাধ্যমে কোনো অকুশল কর্ম সম্পাদনও সম্ভব হয় না। ফলে তিনি নিজে এবং তার সঙ্গে বসবাসকারীরাও নিরুপদ্রব বা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন। যা পাঠ্যবইয়ের করণীয় মৈত্রী সূত্রের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।

সুতরাং আমরা বলতে পারি, শ্রদ্ধেয় শাসনরক্ষিত ভিক্ষু গৌরব বড়ুয়াকে মানসিক শান্তি পাওয়ার জন্য 'করণীয় মৈত্রী' সূত্র পাঠ করতে বলেছেন।

6 views

Related Questions