শ্রদ্ধেয় শাসনরক্ষিত ভান্তে বর্ণিত গ্রন্থটি কোন ধর্মগ্রন্থকে নির্দেশ করছে? বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
শ্রদ্ধেয় শাসনরক্ষিত ভান্তে বর্ণিত গ্রন্থটি বৌদ্ধধর্মের পবিত্র ধর্মীয় গ্রন্থ ত্রিপিটককে নির্দেশ করছে।
ত্রিপিটক বৌদ্ধদের পবিত্র ধর্মীয় গ্রন্থ। বুদ্ধের ধর্ম দর্শনই ত্রিপিটকের মূলভিত্তি। ধর্মীয় গ্রন্থ হলেও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ধর্ম, দর্শন, সমাজ, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, ভূগোল, পুরাতত্ত্ব, প্রভৃতি সম্পর্কে ত্রিপিটকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এ জন্য ত্রিপিটককে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক তথ্য ভাণ্ডার হিসেবেও অভিহিত করা হয়। ত্রিপিটকের বিষয়বস্তু ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলিকে বিকশিত করে। ত্রিপিটক তিনটি ধারায় বিভক্ত। প্রথম ধারাটি হলো সূত্র পিটক। এটি আবার পাঁচটি প্রধান ভাগে বিভক্ত। দ্বিতীয় ধারাটি হলো বিনয় পিটক। বিনয় পিটক প্রধানত তিন ভাগে বিভক্ত। আর তৃতীয় অভিধর্ম পিটক সাত ভাগে বিভক্ত।
উদ্দীপকে উল্লিখিত শ্রদ্ধেয় শাসনরক্ষিত ভান্তে বর্ণিত গ্রন্থটি ত্রিপিটকের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বলা যায় ধর্মগ্রন্থটি ত্রিপিটককে নির্দেশ করছে।