1 Answers
উদ্দীপকে শাওন শ্রেণিকক্ষের জানালায় টবসহ একটি উদ্ভিদ রেখে এক সপ্তাহ পর্যবেক্ষণ করে। তার পর্যবেক্ষণে দেখা ঘটনাটি নিচে ব্যাখ্যা করা হলো-
পর্যবেক্ষণে শাওন দেখবে উদ্ভিদের কাণ্ডটি আলোর দিকে বেঁকে গিয়েছে। একে বলা হয় ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম। ফটোট্রপিক চলন হলো এক ধরনের বক্র চলন। এটির দ্বারা মূলত বহি-উদ্দীপনায় উদ্ভিদ সাড়া দিয়ে থাকে। উদ্ভিদের এরকম চলন সামগ্রিকভাবে উদ্ভিদের প্রয়োজনে ঘটেনা বলে এটিকে সামগ্রিক চলন বলা হয় না।
4 views
Answered