1 Answers
মাসুদের পর্যবেক্ষণে বাংলাদেশের গ্রীষ্মকাল ঋতুটি প্রতিফলিত হয়েছে।
মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল। এটি বাংলাদেশের উষ্ণতম ঋতু। এ সময় সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ থেকে উত্তর দিকের তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি থাকে। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ায় বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হতে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এর ফলে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয়। এ ঝড়কে কালবৈশাখী ঝড় বলে। উদ্দীপকের মাসুদ নদীর ধারে বেড়াতে গিয়ে খুব গরম অনুভব করছিল ও ঘামছিল। তারপর দক্ষিণ-পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং সেদিক থেকে শক্তিশালী বাতাস প্রবাহিত হতে শুরু করে। অর্থাৎ মাসুদ গ্রীষ্ম ঋতুর অন্যতম প্রধান বৈশিষ্ট্যসমূহ তথা উচ্চ তাপমাত্রা ও কালবৈশাখি ঝড় প্রত্যক্ষ করে।
অতএব বলা যায় যে, মাসুদের পর্যবেক্ষণে বাংলাদেশের গ্রীষ্মকাল ঋতুটি প্রতিফলিত হয়েছে।