1 Answers

মতিন সাহেবের কর্মকান্ডে রিসালাতের প্রতি বিশ্বাস প্রতিফলিত হয়েছে।

ইসলামের বিশ্বাসগত দিক হলো আকাইদ। আর আকাইদের মূল বিষয় মোট ৭টি। এর মধ্যে রিসালাতে বিশ্বাস অন্যতম একটি। উদ্দীপকে মতিন সাহেবের কর্মকাণ্ডটি যদিও নেতিবাচক তথাপি তার আনা ভিসা এবং প্রচারকার্য রিসালাতকে ইঙ্গিত করে। রিসালাত অর্থ হচ্ছে বার্তা, চিঠি, পয়গাম ইত্যাদি। মহান আল্লাহর পবিত্র বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে। যুগে যুগে অসংখ্য নবি-রাসুল এসে রিসালাত প্রচার করেছেন এবং মানুষের নিকট আল্লাহর বাণী বা পয়গাম পৌঁছে দিয়েছেন। পৃথিবীর অনেক মানুষ তাঁদের প্রচারিত রিসালাতকে বিশ্বাস করেছে ও গ্রহণ করেছে। এভাবে পয়গাম নিয়ে আসা ও প্রচার করার বিষয়টি উদ্দীপকে মতিন সাহেবের কর্মকাণ্ডেও লক্ষ করা যায়। তাই বলা যায়, মতিন সাহেবের কর্মকাণ্ডটি দ্বারা রিসালাতে বিশ্বাস প্রতিফলিত হয়েছে।

6 views

Related Questions