1 Answers

তমালের পর্যবেক্ষণে বর্ষাকাল ঋতুটি প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশে জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন মাসের শেষদিকে মৌসুমি বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এ সময় সূর্য বাংলাদেশের ওপর লম্বভাবে কিরণ দেওয়ায় এখানে অতিরিক্ত তাপ অনুভূত হওয়ার কথা। কিন্তু এ ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা যেরূপ বৃদ্ধি পাওয়ার কথা সেরূপ বৃদ্ধি পায় না। তমালের পর্যবেক্ষণে উক্ত ঋতুর বৈশিষ্ট্যই ধরা পড়েছে। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচ ভাগের চার ভাগ বৃষ্টিপাত বর্ষাকালেই হয়ে থাকে। ফলে চাষাবাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির সরবরাহ নিশ্চিত হয়। এছাড়াও প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার ফলে জমিতে পলির আস্তরণ পড়ে যা চাষাবাদের জমিকে খুবই উর্বর করে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে বিভিন্ন রকমের ফসল ও ফল প্রচুর পরিমাণে জন্মায়। সর্বোপরি বর্ষাকাল বাংলাদেশের অন্যান্য ঋতুর তুলনায় চাষাবাদের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত সময়। এ সময় পর্যাপ্ত পরিমাণ সেচের পানি, আবহাওয়া ও তাপমাত্রার কারণে কৃষির জন্য বর্ষাকাল আদর্শ সময় হিসেবে বিবেচিত হয়।

সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বর্ষা ঋতু নিয়ে তমালের করা মন্তব্যটি সঠিক এবং যথার্থ।

5 views

Related Questions