1 Answers
পোশাক ধোয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা বা মেরামত করে নিতে হয়।
কাপড়ের কোনো অংশে ছেঁড়া থাকলে তা রিফু বা তালির মাধ্যমে ঠিক করে নিতে হয়। তা না হলে ধোয়ার সময় আরও বেশি ছিঁড়ে যেতে পারে। শম্পা সঠিক উপায়ে তার সিল্কের শাড়িটি সংরক্ষণ করেনি। তাই শাড়িটি পোকায় কাটে। সে শাড়িটি রিফু না করেই ধুয়ে দেয়। ফলে শাড়ির ছেঁড়া জায়গাটা আরও বড় হয়ে যায়। ফলে শাড়িটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। শম্পার শাড়িটি রিফু করে ধুয়ে দিলে ছেঁড়া জায়গা বড় হয়ে যেত না। সাধারণত পোশাকের কোনো স্থানে খোঁচা লেগে ছিঁড়ে বা ফেঁসে গেলে রিফু করা এবং তালি দেওয়া যায়। ছেঁড়া বা ফেঁসে যাওয়া জায়গার পড়েন সুতা সূক্ষ্ম ও নিপুণভাবে সূচের সাহায্যে ভরে দেওয়াকে রিফু বলা হয়।
সুতরাং, শম্পার ছেঁড়া শাড়িটি রিফু না করে ধোয়ার কারণেই ছেঁড়া জায়গাটি বড় হয়ে গেছে।