1 Answers

উদ্দীপকের 'X' কোম্পানি ট্রেডমার্ক আইন ভঙ্গ করার কারণে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় বলে আমি মনে করি।

কোনো পণ্যের প্রতীক বা ট্রেডমার্ক মালিকের অনুমতি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারে না। আর এ অধিকার কোনো প্রতিষ্ঠান লঙ্ঘন করলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা করে ক্ষতিপূরণ আদায় করা যায়। এতে পণ্যের মালিকের ব্যবসায়িক স্বার্থ রক্ষা পায়।
উদ্দীপকের সুমন নির্দিষ্ট একটি কোম্পানির ল্যাপটপ কিনেছে। ল্যাপটপটির গায়ে একটি চিহ্ন আছে। এ চিহ্নটি দেখে সবাই বাজারজাতকারী কোম্পানি সম্পর্কে নিশ্চিত হতে পারে। এক্ষেত্রে অন্য কোনো কোম্পানি মালিকের অনুমতি ছাড়া চিহ্নটি ব্যবহার করতে পারে না।
কোম্পানিটির ল্যাপটপের প্রচুর চাহিদা থাকায় 'X' কোং নামক একটি প্রতিষ্ঠান একই চিহ্ন ও নাম ব্যবহার করে ল্যাপটপ বাজারে ছাড়ে। এতে ট্রেডমার্ক আইন ভঙ্গ হয়। তাই সুমন যে কোম্পানির ল্যাপটপ কিনেছে সেই কোম্পানিটি 'X' কোং-এর বিরুদ্ধে মামলা করে। আর 'X' কোং অনুমতি ছাড়াই একই চিহ্ন ও নাম ব্যবহারের কারণে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। তাই বলা যায়, ট্রেডমার্ক আইন ভঙ্গ করার কারণে 'X' কোং ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।

4 views

Related Questions

আমরাজানি, কোভিত-১৯ মহামারির সময়েতথ্যপ্রযুক্তিভিত্তিক লেনদেন আমাদের সহযোদ্ধা হয়ে দাঁড়িয়েছিল। তবেসাধারণ মানুষ যথেষ্ট প্রযুক্তিবান্ধব না হওয়ার কারণেপ্রাথমিক পর্যায়ে অসুবিধা হয়েছে অনেকের। এ সময় প্রযুক্তিরসঙ্গে পরিচিত হতে বাধ্য হয়েছিআমরা। অনেক নারী পুরুষএখন তথ্যপ্রযুক্তিভিত্তিক লেনদেন করছেন। এ পরিবর্তনের সুফলপেতে শুরু করেছে দেশেরব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো।ব্যাপকহারে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ব্যাংকব্যাবসা ভাল হবে। তবেতার জন্য দরকার প্রয়োজনীয়ও সঠিক অবকাঠামো এবংদক্ষ জনবল। আর এ বিষয়টিনিশ্চিত করার জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব। আমরা যদি এখনতথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে না পারি, তাহলে বিশ্বায়ন প্রক্রিয়ায় টিকে থাকা কঠিন হবে। তথ্যপ্রযুক্তিভিত্তিক রূপান্তরের সুবিধা পাবে দেশের সাধারনমানুষ। (Translation [Bangla to English])
1 Answers 6 Views