1 Answers

প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্র্য বজায় রাখতে প্রতিটি পণ্যের ক্ষেত্রে ট্রেডমার্ক চিহ্ন ব্যবহারের সুবিধা আছে বলে আমি মনে করি।
ট্রেডমার্কের মাধ্যমে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রতিটি পণ্যে চিহ্ন ব্যবহার করা হয়। এতে প্রাতিষ্ঠানিক পণ্যের স্বাতন্ত্র্য নিশ্চিত হয়। এছাড়া এটি একটি আইনগত সুরক্ষা। এটি পণ্যের ওপর মালিকের একক অধিকার নির্দেশ করে। আর বাজারে পণ্যের সহজ পরিচিতির ক্ষেত্রে ট্রেডমার্ক সহায়ক হয়।
উদ্দীপকের তিথীর বাবা দু'টি ভিন্ন কোম্পানির সিম কেনেন। এক্ষেত্রে কোম্পানি দু'টি সিমের ওপর আলাদা ছবি বা চিহ্ন ব্যবহার করে। তিথী তার বাবাকে ছবি বা চিহ্ন আলাদা কেন তা নিয়ে প্রশ্ন করে। তিনি তিথীকে বুঝিয়ে দেন, মোবাইলের সিম দুটি আলাদা কোম্পানির।
নির্দিষ্ট বা আলাদা চিহ্ন থাকায় কোম্পানি দুটির গ্রাহকরা সহজেই চিনতে পারে। এছাড়া, চিহ্ন দুটির ব্যবহারে কোম্পানিগুলোর অধিকার সুরক্ষিত হয়। একই ধরনের অন্যান্য কোম্পানি থেকে এ সিম দুটি আলাদাভাবে পরিচিতি পায়। আবার, তিথীর বাবা সিম কেনার ক্ষেত্রেও চিহ্ন দেখে নিশ্চয়তা পান। এভাবে আরও গ্রাহক নির্দিষ্ট চিহ্ন অনুযায়ী সঠিক সিম কেনার ক্ষেত্রে সুবিধা পাবে। তাই বলা যায়, গ্রাহক ও প্রতিষ্ঠান দুপক্ষের জন্যই ট্রেডমার্ক ব্যবহার সুবিধাজনক।

4 views

Related Questions