1 Answers
উদ্দীপকে উল্লিখিত আবির নিঃশ্বাসে নির্গত গ্যাসের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হয়েছিল তার করা পরীক্ষাটি পর্যবেক্ষণ করে। পরীক্ষাটি করার সময় নিঃশ্বাসের বায়ু যে টেস্টটিউবে চালনা করা হয়েছিল সেটির চুনের পানি ঘোলা দেখতে পায়। কার্বন ডাইঅক্সাইড চুনের পানির সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম কার্বনেটের অধঃক্ষেপ পড়ে। ফলে চুনের পানি ঘোলা হয়ে দুধের মত ঘোলা রং ধারণ করে।
নিঃশ্বাসের বায়ু চুনের পানি যুক্ত টেস্টটিউবে চালনা করলে চুনের পানির ঘোলা হওয়া দেখেই আবির গ্যাসের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হলো।
6 views
Answered