1 Answers

রোহন সেন বন্ধুদের সাথে শিক্ষাসফরে কক্সবাজারে বেড়াতে গিয়ে, সেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে প্রকৃতির প্রেমে পড়ে যায়। প্রাকৃতিক দৃশ্য দেখে সে ভাবপ্রবণ হয়ে পড়ে। সে ভাবতে থাকে এ সৃষ্টি, এ সৌন্দর্যের রহস্য কী? কীভাবে দিনের পরে রাত আসে, কীভাবেইবা শীতের পরে গরম আসে। কেন গ্রহ-নক্ষত্রের মধ্যে কোনো সংঘর্ষ হয় না। একটি বৃক্ষ কেন অন্য বৃক্ষ থেকে আলাদা হয়। পাহাড়ের মধ্যে কোথা থেকে পানি আসে, ঝরনা হয়ে নিচে পড়ে। এসব ভাবতে ভাবতে রোহন উপলব্ধি করে এসব সৃষ্টির পেছনে কেউ একজন আছেন আর তিনি হলেন ঈশ্বর। রোহন ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়। কালীর মন্দিরে গিয়ে কালীর সাধনায় সিদ্ধিলাভ করে। এভাবে রোহনের প্রকৃতিপ্রেম তাকে সাধনার পথে নিয়ে যায়।

4 views

Related Questions