1 Answers
সঠিক ব্যবস্থাপনার কারণে উদ্দীপকের কাজটি সফল হয়েছে বলে আমি মনে করি।
পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলি (পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা ও নিয়ন্ত্রণ) ব্যবস্থাপনার অন্তর্গত। এটি অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া। ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে হয় বলে এটি একটি প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়।
উদ্দীপকে বলা হয়েছে, কখগ স্কুলের দশম শ্রেণির ছাত্ররা জাফলং যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা কোন কাজ কীভাবে করা হবে, কত খরচ হবে প্রভৃতি আগে থেকেই ঠিক করে নেয়। পরবর্তীতে প্রত্যেকে সঠিকভাবে দায়িত্ব পালন করায় ভ্রমণটি সুন্দরভাবে শেষ হয়।
স্কুলের ছাত্ররা ভ্রমণ যাত্রায় যাওয়ার আগে পরিকল্পনা করে। এতে নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী কাজ করা সহজ হয়। এছাড়া, তারা নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়েছে। এতে তাদের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি হয়। ফলে তারা একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। এ আন্তঃসম্পর্ক তৈরির কাজটি সংগঠিতকরণের অন্তর্গত। এছাড়া ভ্রমণ যাত্রাটি সফল করার জন্য ব্যবস্থাপনার সর্বশেষ কাজ (নিয়ন্ত্রণ) পর্যন্ত করতে হয়। এর ফলে ছাত্রদের জাফলং যাত্রা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। সুতরাং, কখগ স্কুলের দশম শ্রেণির ছাত্ররা ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ করায় তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে।