1 Answers
উদ্দীপকে নাফিসের মা নাফিসকে মিষ্টি শরবত খেতে দিলে সে দ্রুত শক্তি ফিরে পেয়েছিল। অর্থাৎ এখানে শ্বসন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। কারণ মিষ্টি শরবত বা গ্লুকোজের শরবত থেকেই শক্তি তৈরি হয়েছিল। উদ্দীপকে নির্দেশিত এ শ্বসন প্রক্রিয়া উদ্ভিদ ও প্রাণী তথা সকল জীবের জন্য আবশ্যক বা গুরুত্বপূর্ণ শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। এ শক্তি দিয়ে উদ্ভিদ ও প্রাণী তথা সকল জীবের সকল ক্রিয়া বিক্রিয়া ও কাজকর্ম পরিচালিত হয়। শ্বসনে নির্গত CO2 জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। সালোকসংশ্লেষণে উৎপন্ন শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছাতে যে শক্তির প্রয়োজন হয় তা শ্বসন হতে পাওয়া যায়। এ প্রক্রিয়া উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি ও অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে। তাই এ প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। এ প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার ও জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করার মাধ্যমে জীবের অন্যান্য জৈবিক কাজেও সাহায্য করে। শ্বসন প্রক্রিয়া প্রকৃতিতে CO₂ এর সমতা বজায় রাখতেও সাহায্য করে। শ্বসন প্রক্রিয়ায় খাদ্যস্থিত স্থিতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়ে সকল জীবের শক্তি যোগায়।
সংক্ষিপ্ত এ আলোচনা থেকে বোঝা যায় উদ্দীপকের প্রক্রিয়াটি অর্থাৎ শ্বসন প্রক্রিয়া উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য আবশ্যক।