1 Answers

রুপু বুদ্ধিমত্তা ও রুচিতে বিপুর চেয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবেশের ভূমিকা কাজ করছে।

শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা মুখ্য। জন্মপূর্ব পরিবেশ ও জন্ম পরবর্তী পরিবেশ দুটোই শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্ম পরবর্তী পরিবেশ শিশুর জন্মের পর হতেই শুরু হয়। শিশুর জীবনে মা-বাবা, ভাই-বোন, পরিবারের সদস্যদের স্নেহ-মমতা তার সুষ্ঠু বিকাশে সহায়তা করে।

উদ্দীপকে বিপু ও রুপু যমজ বোন। তাদের বড় বোন টিয়া রুপুকে শহরের এক স্কুলে ভর্তি করিয়ে দিলেন। এক বছরের মধ্যেই দেখা গেলো রুপু বিপুর চেয়ে পড়ালেখা, বুদ্ধি এবং রুচিতে অনেকটাই এগিয়ে গেছে। ব্যক্তির বিকাশে বংশগতি যাই হোক না কেন, তাকে যদি উপযুক্ত পরিবেশে রেখে যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায় তবে ব্যক্তির কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব। জন্ম থেকে ক্ষীণবুদ্ধিসম্পন্ন একটি শিশুকে উন্নত পরিবেশে প্রতিপালন করলেও তার মানসিক বিকাশের ক্ষেত্রে কিছুটা সীমাদ্ধতা থেকে যায়। একই ভাবে অধিক বুদ্ধিমত্তা নিয়ে যে শিশু জন্ম গ্রহণ করে তাকে যদি তার বুদ্ধি বিকাশের সহায়ক পরিবেশ ও শিক্ষা গ্রহণের সুযোগ করে না দেওয়া হয়, তবে তার বুদ্ধিমত্তার পূর্ণাঙ্গ পরিস্ফুটন হয় না। উপযুক্ত পরিবেশে শিশু জন্মসূত্রে পাওয়া বৈশিষ্ট্যের পরিপূর্ণ বিকাশ ঘটায়।

তাই বলা যায়, রুপু বুদ্ধিমত্তা ও রুচিতে বিপুর চেয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিবেশের ভূমিকা কাজ করছে।

4 views

Related Questions