1 Answers

প্রণয় তার বন্ধু প্রদীপের মন্দ দিকটি তুলে ধরেছে। এটি প্রদীপকে পরিবর্তন হতে সাহায্য করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- আমার দুটি চোখ দিয়ে সরাসরি নিজেকে দেখতে পারি না, আয়নার মধ্যে দেখতে পাই, তাও খুব সীমিতভাবে। তবে অন্যকে দেখতে পারি। অন্যেরা আমাকে দেখে। অনেক সময় আমার ভালো বা মন্দ দিক যে বিষয়গুলো আমি নিজে বুঝতে পারি না, তা অন্যেরা "সহজেই দেখতে ও বুঝতে পারে। সেজন্য নিজেকে চেনা বা জানার জন্য অন্য মানুষের সাহায্য খুব প্রয়োজন। এক্ষেত্রে আমাদের বাবা, মা, আত্মীয়স্বজন, গুরুজন, শিক্ষক এমনকি সমবয়সী বন্ধুরাও আমাদের অনেক সাহায্য করতে পারে। আমরাও অন্যদের জানতে সহযোগিতা করতে পারি। উদ্দীপকে বন্ধু প্রণয় প্রদীপের মন্দ দিকটি তার সামনে তুলে ধরেন। এতে প্রদীপ তার মন্দ কাজ সম্পর্কে জানতে পারেন এবং সে কাজ ত্যাগ করে ভালো কাজে উৎসাহী হন।

মূলকথা: প্রণয়ের সুপরামর্শ প্রদীপকে পরিবর্তন হতে সাহায্য করেছে।

5 views

Related Questions