1 Answers

উদ্দীপকে জাহিদ সাহেব তার স্ত্রীর প্রস্তাবে রাজি না হওয়ার কারণ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে বলা যায়, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারা এবং মূল্যবোধ সৃষ্টি হওয়া। শিক্ষা মানুষের মূল্যবোধ তৈরি করে। 

যারা শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারে তারা সমাজের জন্য ভালো কাজ করেন। তারা আলোকিত মানুষ। অন্নবস্ত্রের বাইরেও তারা আরও অনেক বিষয়ে চিন্তা করতে পারেন। তারা শিক্ষাকে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার মনে করেন না।

'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। এখানে শিক্ষার প্রয়োজনের দিকের সঙ্গে সঙ্গে অপ্রয়োজনের দিকও তুলে ধরেছেন। তিনি অপ্রয়োজনের দিকটির ওপর গুরুত্ব দিয়েছেন। কারণ এই দিকটিই মানুষকে আনন্দ পেতে শেখায়, মানুষকে সুন্দরভাবে বাঁচতে শেখায়, মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করে মানুষকে অর্থচিন্তার নিগড় থেকে মুক্তি দেয়, যা উদ্দীপকের জাহিদ সাহেবের মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই তিনি স্ত্রীর প্রস্তাবে রাজি হননি এবং স্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পেরেছেন। কারণ তিনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত। তার মধ্যে মূল্যবোধ সৃষ্টি হয়েছে।

4 views

Related Questions