1 Answers
নিজের আর্থিক অসচ্ছলতা প্রকাশ পাওয়ার ভয়ে হরিহর সদগোপের প্রস্তাবে তাৎক্ষণিক রাজি হয়নি।
'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ জীবনে নিম্ন আয়ের এক ব্রাহ্মণ পরিবারের দুঃখ, দুর্দশা ও টানাপড়েন সমকালীন ভাষায় প্রাণিত হয়ে উঠেছে। হরিহর রায়বাড়িতে গোমস্তার কাজ করে মাসে আট টাকা পায়। তাতে তাদের চারজনের সংসার ঠিকমতো চলে না। ছেলে- মেয়েকে তারা প্রয়োজনমতো খাবার ও পোশাক দিতে পারে না। সে দশঘরায় তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের সদগোপ তাকে তাদের ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং তার গ্রামে গিয়ে বাস করার প্রস্তাব দেয়। কিন্তু হরিহর সঙ্গে সঙ্গেই তার প্রস্তাবে রাজি হলো না, পাছে তার দীনহীন অবস্থা প্রকাশ পেয়ে যায়।
5 views
Answered