1 Answers

নিচু জাতের মানুষকে 'মন্ত্র' দেওয়ার কথা যেন কেউ না শুনতে পায় সে জন্য হরিহর সদগোপ কথাটি সুর নামিয়ে বলল। 

হরিহর দরিদ্র ব্রাহ্মণ। সংসারে অভাব লেগেই থাকে। সে একদিন দশঘরায় তাগাদার কাজে গিয়েছিল। সেখানে সদগোপ জাতের পয়সাওয়ালা একজন লোক হরিহরকে তাদের গ্রামে গিয়ে বাস করতে অনুরোধ করল এবং তার কাছে মন্ত্র নিতে চাইল। এই কথা স্ত্রী সর্বজয়াকে বলতে গেলে সে জানতে চায় লোকটি কোন জাতের। হরিহর জবাবে সদগোপ কথাটি বলতে গিয়ে সুর নামিয়ে ফেলে। কারণ এই কথা কেউ জানাতে পারলে সমাজে ছিঃ ছিঃ পড়ে যাবে। কারণ তখনকার সমাজে ব্রাহ্মণ হয়ে নিচু জাতের মানুষকে মন্ত্র দেওয়াকে অসম্মানের চোখে দেখা হতো।

6 views

Related Questions