1 Answers
'তখুনি কি রাজি হতে আছে'- কথাটির মধ্য দিয়ে অভাবী হরিহরের আত্মমর্যাদার দিকটি ফুটে উঠেছে।
'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ জীবনে নিম্ন আয়ের এক ব্রাহ্মণ পরিবারের দুঃখ, দুর্দশা ও টানাপড়েন সমকালীন ভাষায় প্রাণিত হয়ে উঠেছে। হরিহর রায়বাড়িতে গোমস্তার কাজ করে মাসে আট টাকা পায়। তাতে তাদের চারজনের সংসার চলে না। ছেলে-মেয়েকে তারা প্রয়োজন মতো অন্ন-বস্ত্র কোনোটাই দিতে পারে না। সে দশঘরায় তাগাদার জন্য গেলে সেখানে একজন মাতব্বর গোছের লোক তাকে তাদের ব্রাহ্মণ হিসেবে মন্ত্র দিতে এবং সেখানে বাস করার প্রস্তাব করে। কিন্তু হরিহর সাথে সাথেই তার প্রস্তাবে রাজি হয় না। কারণ সে নিজের এত হীন অবস্থা ও দীনতা প্রকাশ করতে চায়নি
15 views
Answered