1 Answers
শবদাহে জমিদার পরিবারের মাত্রাতিরিক্ত আড়ম্বরে পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে লেখকের মনে হলো এ কোনো শোকের ব্যাপার নয়।
অতিশয় সংগতিপন্ন ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী মারা গেলে তার চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, জামাই, পুত্রবধূ, চাকর-বাকর ও প্রতিবেশীর কোলাহলে যেন একটা উৎসব বেধে গেল। সারা গাঁয়ের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করে দেখতে এলো। তাই পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে লেখকের মনে হলো, এ কোনো শোকের ব্যাপার নয়। বরং লেখকের মনে হলো- তা যেন বড়বাড়ির গৃহিণী পঞ্চাশ বছর পরে আরেকবার নতুন করে স্বামিগৃহে যাত্রা করছেন।
5 views
Answered