1 Answers
কুকুরটি মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছিল। তাই কুকুরের কষ্ট সহ্য করতে না পেরে লেখকের বাবা তাকে গুলি করেছিলেন।
পোষা কুকুর বেঙ্গল টাইগার লেখকের ছোট ভাইকে প্রকাণ্ড এক কেউটে সাপের ছোঁবল থেকে বাঁচাতে গিয়ে নিজে দংশিত হয়। প্রথম দিন থেকে নড়াচড়া বন্ধ করে দেয়। পরে সাপের বিষে তার চামড়া খসে পড়ে এবং দগদগে ঘা দেখা দেয়। কুকুরটি চোখের সামনে মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে থাকে। তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল। গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ বের হতে শুরু করেছে। কুকুরের এই কষ্ট লেখকের বাবাকে পীড়া দেয়। তাই তিনি গুলি করে কুকুরটিকে হত্যা করে যন্ত্রণা থেকে মুক্তি দেন।
7 views
Answered