1 Answers
'তাঁহারই দিকে সকলের মহাযাত্রা' বলতে লেখক মানুষের অবধারিত মৃত্যুকে বুঝিয়েছেন।
মৃত্যু চিরন্তন সত্য। শুধু মানুষ নয়, পৃথিবীর কোনো প্রাণীই মৃত্যুকে এড়াতে পারে না। জীবনের নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্রষ্টার দিকে সব মানুষকে ফিরে যেতে হয় মৃত্যুর মধ্য দিয়ে। সেই মহাযাত্রার যাত্রী হয়েছেন স্বয়ং মহানবি হযরত মুহম্মদ (স.)। কারণ তিনিও একজন মানুষ। মৃত্যু সম্পর্কে আল্লাহ যে সত্য প্রকাশ করেছেন, তা বিশ্বমানবের ত্রাণকর্তা মহান আল্লাহর প্রেরিত মহামানব হযরত মমুহম্মদ (স.)-এর মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। তাই বলা হয়েছে, 'তাঁহারই দিকে সকলের মহাযাত্রা'।
8 views
Answered