1 Answers
দৃশ্যকল্প-১-এ বকুলের বাবা সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছেন। স্বাধীনতার অন্যতম ধরন হলো সামাজিক স্বাধীনতা। জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা ইত্যাদি সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্য সামাজিক স্বাধীনতা প্রয়োজন। এই স্বাধীনতা এমনভাবে ভোগ করতে হয়, যেন অন্যের অনুরূপ স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়।
দৃশ্যকল্প-১-এ উল্লেখিত বকুলের বাবা একজন দরিদ্র কৃষক। অন্যদিকে বকুলের চাচা ব্যবসা করে সমৃদ্ধ এবং এলাকার প্রভাবশালী ব্যক্তি। বকুলের বাবার ওপর প্রভাব খাটিয়ে তার সম্পত্তি সে নিজের নামে করিয়ে নেয়। ফলে বকুলের বাবা তার সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত হন। যেহেতু সম্পত্তি ভোগ করা সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, বকুলের বাবা সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত হয়ে সামাজিক স্বাধীনতা থেকেই বঞ্চিত হয়েছেন।