1 Answers
নীলা সামাজিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে।
সাম্যের অন্যতম একটি ধরন হলো সামাজিক সাম্য। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ- সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণিকে কোনো বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া যাবে না।
উদ্দীপকে লক্ষ করা যায়, 'ক' নামক অঞ্চলের অধিবাসীরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান 'আনারকলি'তে ভর্তি হয়েছে। দিনমজুর রহিম মিয়া তার অসুস্থ স্ত্রীকে সেখানে ভর্তি করতে নিয়ে যান। কিন্তু পাশের গ্রামের প্রভাবশালী করিম মিয়া ভর্তি হতে পারলেও রহিম মিয়া তার স্ত্রীকে ভর্তি করতে ব্যর্থ হন। উদ্দীপকের এ ঘটনায় সামাজিক সাম্যের অনুপস্থিতি লক্ষ করা যায়। কেননা এখানে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ-সুবিধা ভোগের পরিবেশ নিশ্চিত হয়নি, বরং ব্যক্তিবিশেষকে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, যা সামাজিক সাম্যের ধারণার বিপরীত। তাই বলা যায়, দিনমজুর রহিম মিয়া সামাজিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে।