1 Answers

সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতা প্রয়োজন। আর স্বাধীনতার শর্ত পূরণ না হলে সমাজ ও রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠিত হয় না। তাই এ দুটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত।
সাম্য ও স্বাধীনতা পরস্পর নির্ভরশীল। সাম্য ছাড়া স্বাধীনতার কথা যেমন কল্পনা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যের কথা ভাবা যায় না। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেমন সাম্যের দরকার, তেমনি স্বাধীনতারও প্রয়োজন রয়েছে। সাম্য ও স্বাধীনতা একই সঙ্গে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করা সম্ভব হয় না। তাই বলা যায়, সাম্য ও স্বাধীনতা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

12 views

Related Questions