1 Answers

সমাজের সবার সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়।
জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সমাজের সব সদস্যের সমান সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করাই সামাজিক সাম্য। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণিকে কোনো বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয় না। যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ-সুবিধা লাভ করে এবং সে সুযোগ-সুবিধা ব্যবহার করে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে, এরূপ সামাজিক পরিবেশ তৈরির মাধ্যমেই সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়।

4 views

Related Questions