1 Answers

দেবী কালী মুণ্ডমালা পরিহিতা। তিনি শক্তির দেবী। অসুর বিনাশে তিনি ভয়ঙ্করী। চার হাত বিশিষ্ট দেবী যেন ক্রোধের প্রমূর্ত রূপ। তিনি অন্যায় ধ্বংসের ক্ষেত্রে প্রচণ্ড। পৃথিবীর যেখানেই তিনি অন্যায়, অত্যাচার, অবিচার দেখেন সেখানেই তার টকটকে লাল চোখ নিয়ে ক্রোধের প্রমূর্ত রূপ নিয়ে হাজির হন এবং অশুভ শক্তিকে ধ্বংস করেন। এ কারণে প্রতিবছর মা কালীর ভক্তরা সকলে মিলে তাঁর পূজার আয়োজন করে এবং পৃথিবীর সকল অশুভ শক্তির ধ্বংস কামনা করে। কালী তখন মর্ত্যের অশুভ শক্তিকে ধ্বংস করেন।

5 views

Related Questions