1 Answers

বৌদ্ধধর্মে ভিক্ষু-শ্রমণদের নিত্যকর্ম হিসেবে পঞ্চ ভাবনা করতে হয়। এর মধ্যে একটি হচ্ছে অশুভ ভাবনা।

প্রথমত, পঞ্চভাবনা ভিক্ষুদেরকে লোভ-লালসা, হিংসা-দ্বেষ ও কামভাব থেকে মুক্ত রাখে। অন্যদিকে অশুভ ভাবনা হচ্ছে নিজের শরীর রোগ-ব্যাধি ও অশুচির আধার। জীবন অনিত্য এবং মৃত্যুর অধীন। এ বিষয়গুলোকে অবলম্বন করে ভাবনা করাই হচ্ছে অশুভ কামনা। তাই স্বাভাবিকভাবেই অশুভ ভাবনা করতে হয়।

উদ্দীপকের শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ ভিক্ষু বিনয়ের সংযম ব্রত নিয়মটি পালন করেছেন। সুন্দর জীবনযাপনের জন্য প্রত্যেককে কিছু নিয়মমাফিক কাজ করতে হয়। বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের কিছু ধর্মীয় ও নৈতিক নিত্যকর্ম রয়েছে।

উদ্দীপকে শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ ভিক্ষু বিনয়ের সকল নিয়ম মেনে চলেন। তিনি এখানে সংযম ব্রত পালন করে সুনাম অর্জন করেছেন। বিনয়ের সংযম ব্রত নিয়মের মধ্যে ভিক্ষু-শ্রমণদের কতগুলো দ্রব্য বা সম্পদ গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। সোনা-রূপা গ্রহণ করা ভিক্ষু-শ্রমণদের জন্য একেবারেই বারণ। এর পরেও যদি কেউ তা দান করে, তাহলে ফেরত দেবে। অন্যথায় অন্য কোনো গৃহস্থকে দান করে। ভিক্ষুগণ নিজেদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিতে পারবেন। এখানে একজন দায়ক প্রজ্ঞানন্দ ভিক্ষুকে সোনার চেন দান করাতে সে উক্ত চেনটি গৃহস্থকে দান করে দেওয়ার ফলে তার সুনাম অর্জিত হয়।

5 views

Related Questions