1 Answers

দেবী কালী ও দুর্গাদেবীর মতো শক্তির দেবী। তিনি অসুর বিনাশে ভয়ঙ্করী। পৃথিবী যখন অন্যায় অত্যাচারে ভরে যায় তখন দেবী কালী আবির্ভূত হয়ে সেসব দূর করে সকল অশুভ শক্তিকে ধ্বংস করেন। অন্যায় ধ্বংসের ক্ষেত্রে কালী দেবী ছিলেন প্রকট। দেবী কালী যেখানেই অন্যায়, অত্যাচার, অবিচার, পাপী দেখেন সেখানে হাজির হন এবং অন্যায় প্রতিরোধ করেন। অত্যাচারীকে ধ্বংস করেন। সকল অশুভ শক্তিকে ধ্বংস করে সকলের মধ্যে মঙ্গল বার্তা ছড়িয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেন। এভাবে সমাজে অন্যায় ও অশুভ শক্তি ধ্বংস হয়।

5 views

Related Questions