1 Answers

২নং কাহিনী ভিক্ষুদের জন্য 'সপ্ত অপরিহাণীয় ধর্মের বিষয়'- উক্তিটি যথার্থ ও যুক্তিসংগত।

'সপ্ত অপরিহাণীয় ধর্ম' কথাটির অর্থ হচ্ছে সাতটি অপরিহার্য কর্তব্য। বৈশালী রাজ্যের কুটাগারশালা বিহারে বুদ্ধ পাঁচবার বর্ষাবাস পালন করেছিলেন। বৈশালীদের অবস্থানকালে বুদ্ধ একাধিক সূত্র ও অনুশাসন দেশনা করেন। তার মধ্যে সপ্ত অপরিহাণীয় ধর্ম অন্যতম। বুদ্ধ বৌদ্ধসঙ্ঘের স্থায়িত্ব বিধানের জন্য সাতটি অপরিহার্য ধর্মদেশনা করেন।\

উদ্দীপকে উল্লিখিত শ্রদ্ধেয় আর্মপ্রিয় ভিক্ষু বিনয়ের অনুশাসনের অংশ হিসেবে বড় ভিক্ষুদের সম্মান করেন। সপ্ত অপরিহাণীয় ধর্মের চতুর্থ নম্বরে বলা হয়েছে, ভিক্ষুগণ বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদের সম্মান, পূজা ও সেবা করবেন। অর্থাৎ বড় ভিক্ষুদের সম্মান সপ্ত অপরিহাণীয় ধর্মের অন্তর্ভুক্ত। তিনি সঙ্ঘে একত্রিত হয়ে থাকেন। সপ্ত অপরিহাণীয় ধর্মের প্রথমেই বলা হয়েছে ভিক্ষুগণ সঙ্ঘে একত্রে সম্মিলিত হবেন। তিনি নির্বাণ সাধনায় নিজেকে আত্মনিয়োগ করেন। সপ্ত অপরিহাণীয় ধর্মের ষষ্ঠ নম্বরে বলা হয়েছে, ভিক্ষুগণ অরণ্যে বা একান্তে নির্বাণ সাধনায় মনোনিবেশ করেন।

পরিশেষে বলা যায়, শ্রদ্ধেয় আর্যপ্রিয় ভিক্ষু বিনয়ের সবগুলো কাজই সপ্ত অপরিহাণীয় ধর্মের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions