1 Answers
মানবপ্রকৃতি সম্পর্কে জ্ঞান থাকলে পরিবারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।
মানব চরিত্র সম্পর্কে জানার ক্ষমতা গৃহ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ। পরিবারের সদস্যদের স্বভাব, আচরণ, পছন্দ-অপছন্দ, মেজাজ ইত্যাদি এক রকম হয় না। পরিবারের সদস্যদের আচরণগত বৈশিষ্ট্য জানা প্রয়োজন। গৃহ ব্যবস্থাপক পর্যবেক্ষণ ও অনুশীলনের দ্বারা মানবপ্রকৃতি সম্পর্কে অবগত হতে পারেন। ফলে তিনি সদস্যদের দ্বারা উদ্ভূত যেকোনো সমস্যা সহজেই মোকাবিলা করতে পারেন। এতে পরিবারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়।
4 views
Answered