1 Answers

পারিবারিক সংকটকালে গৃহ ব্যবস্থাপকের নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখাকেই আত্মসংযম বা আত্মপরিচালনা বলে। 

একজন সুব্যবস্থাপকের আত্মসংযমী' হওয়া একান্ত প্রয়োজন। আত্মসংযম ক্ষমতা থাকলে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সহজ হয়। পরিবারে অনেক সময় সদস্যদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা থাকতে পারে। এ রকম পরিস্থিতিতে গৃহ ব্যবস্থাপক উত্তেজিত না হয়ে নিজেকে সংযত রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেন। এতে করে পারিবারিক সম্পর্ক বজায় থাকে।

5 views

Related Questions