1 Answers
উদ্দীপকে একটি জলজ বাস্তুতন্ত্রের কিছু জীবজ উপাদানকে দেখানো হয়েছে। এখানে উৎপাদক হিসেবে রয়েছে শৈবাল এবং প্রথম, দ্বিতীয় ও সর্বোচ্চ খাদক হিসেবে রয়েছে যথাক্রমে ছোটমাছ, বড় মাছ ও বাজপাখি। এ উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে। উৎপাদক তথা শৈবাল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং এ খাদ্যের উপর পরিবেশের অন্যান্য প্রাণিকূল নির্ভর করে বেঁচে থাকে। এছাড়া উৎপাদক খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে CO2 গ্রহণ করে এবং CO2 ত্যাগ করে। ফলে প্রাকৃতিক পরিবেশে গ্যাসীয় ভারসাম্য রক্ষা পায়। উৎপাদক খাদ্য তৈরি না করলে খাদ্যাভাবে পরিবেশের প্রাণিকুল ধ্বংস হতো বা মারা যেতো। ফলে পরিবেশ তার ভারসাম্যতা হারাতো। প্রাণিকূল না থাকলে পরিবেশে CO2 এর অভাব দেখা দিত। ফলে উৎপাদক সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারতো না এবং ০₂ পরিবেশে নির্গত হতো না। ফলে পরিবেশ তার সাম্যবস্থা হারাতো। সুতরাং সংক্ষিপ্ত এ আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, উদ্দীপকের উপাদানগুলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।