1 Answers
মৃত ব্যক্তি শনাক্তকরণ ছাড়াও DNA সমাজে সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। সমাজে সুবিচার প্রতিষ্ঠায় DNA যেসব ক্ষেত্রে ভূমিকা রাখে নিচে তা তুলে ধরা হলো-
- পিতৃত্ব নির্ধারণ: অনেক সময় সমাজে সন্তানের পিতা বা মাতার পরিচয় নিয়ে বিতর্ক দেখা দেয়। তখন সম্ভাব্য পিতা বা মাতার সাথে সন্তানের DNA ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখে প্রকৃত পিতা বা মাতাকে সনাক্ত করা সম্ভব হয়।
- অপরাধী শনাক্তকরণ: খুন বা ধর্ষণের মতো ঘটনাগুলোর সাথে জড়িত অপরাধীদের সনাক্ত করার জন্য ঘটনাস্থল থেকে রক্ত, বীর্য, চুল ইত্যাদি নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। এ নমুনা থেকে প্রাপ্ত DNA ফিঙ্গার প্রিন্টের সাথে সন্দেহভাজন অপরাধীদের DNA ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখে সহজেই অপরাধীকে শনাক্ত করা যায়।
উপর্যুক্ত আলোচনা থেকে. বলা যায় যে, সমাজে সুবিচার প্রতিষ্ঠায় DNA গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
5 views
Answered