1 Answers
উদ্দীপকে জনাব 'R' এর বিভাগটি হলো বিচার বিভাগ, যা ন্যায়। প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা রাখে।
ন্যায় ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ সুসংগঠিত ও সুপরিচালিত। তাই বিচার ব্যবস্থাকে একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড ধরা হয়। উদ্দীপকে জনাব 'R' বিচার বিভাগে কর্মরত। তিনি একজন বিচারক, ন্যায় প্রতিষ্ঠায় তার বিভাগটি তথা বিচার বিভাগ যে কার্যক্রমগুলো পরিচালনা করে তা হলো- প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর বিচার করা। আইনের ব্যাখ্যা প্রদান এবং রায় প্রদানের মাধ্যমে নতুন আইনের সংযোজন করা; জনগণের মৌলিক অধিকার রক্ষা করা; আইনের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করে এর প্রয়োগ নিশ্চিত করা; সংবিধানের অভিভাবক তথা রক্ষাকর্তা হিসেবে ভূমিকা পালন করা; রাষ্ট্রের বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের বিরোধের নিষ্পত্তি করা; শাসন বিভাগের অনুরোধে বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা প্রভৃতি। এসকল কার্যক্রমের মাধ্যমে বিচার বিভাগ মূলত দেশে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
পরিশেষে বলা যায়, জনাব 'R'-এর বিভাগ দেশে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।