1 Answers
পারিবারিক জীবনে নারী-পুরুষের সম্পর্ক যেভাবে তৈরি হয়- পারিবারিক বা দাম্পত্য জীবনে নারী-পুরুষের সুস্থ সম্পর্ক বলতে বিবাহিত জীবনের মধ্য দিয়ে স্বামী-স্ত্রীর ভালোবাসার সম্পর্ককে বোঝায়। ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পর বলেছেন, মানুষের একা থাকা ভালো নয়, তাই তারই মতো করে আরেকজনকে সৃষ্টি করার মধ্য দিয়ে তিনি স্বামী-স্ত্রীর পবিত্র সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন। তারা হৃদয়ের টানে একে অপরের কাছে আসে এবং প্রত্যেকে একে অপরের কাছে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে। খ্রিষ্টভক্তদের জন্য তা একটি পবিত্র সাক্রামেন্ত, যা গ্রহণের মধ্য দিয়ে স্বামী-স্ত্রী ঈশ্বরের অনুগ্রহ লাভ করে; তারা তাদের ভালোবাসার দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে ঈশ্বরের সৃষ্টিকাজে তাদের নিজেদের সম্পৃক্ত জেই এ সম্পর্ক পবিত্র এবং এ সম্পর্কের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখা খ্রিষ্টীয় স্বামী-স্ত্রীদের দায়িত্ব ও কর্তব্য।
মূলকথা: বিবাহিত জীবন নারী-পুরুষের পবিত্র সম্পর্ক।