1 Answers

উদ্দীপকে কৃষি কর্মকর্তা আলম সাহেবকে চাষের সময় একই জাতের ধান বীজ নির্দিষ্ট দূরত্বে প্লট তৈরি করে উৎপাদন করতে বলেন।
বীজ উৎপাদনের ক্ষেত্রে একই জাতের বীজের মধ্যে পৃথকীকরণ দূরত্ব বজায় রাখতে হয়। এর উদ্দেশ্য হচ্ছে কাঙ্ক্ষিত শস্য বীজের সাথে যেন অন্য জাতের বীজের সংমিশ্রণ না ঘটে।
ধান বীজের ক্ষেত্রে ৯৫% 'স্ব-পরাগায়ন এবং ৫% উন্মুক্ত পরাগায়ন ঘটে। এজন্য বীজ ফসলের পৃথকীকরণ দূরত্ব ২-৩ মিটার রাখতে হয়। কারণ একই প্রজাতির বিভিন্ন জাতের মধ্যে যেন পরাগায়ন না ঘটে। কারণ পরাগায়ন ঘটলে বীজ ও জাতের বিশুদ্ধতা নষ্ট হয়। ফলে বীজের গুণগত মান হ্রাস পায়।
উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের আলম সাহেবকে দেওয়া কৃষি কর্মকর্তার পরামর্শটি যৌক্তিক।

5 views

Related Questions