1 Answers
উদ্দীপকের কৃষি কর্মকর্তা মনু মিয়াকে গম চাষের জন্য পরামর্শ দিলেন। তিনি মাটি পরীক্ষার পর মাটির প্রকৃতি জেনে এ সিদ্ধান্ত দিয়েছেন।
বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ করা হয় না, বিশেষ করে হাওর-বাঁওড় ও বিল অঞ্চলে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গমের চাষ ভালো হয়। যে মাটিতে অম্লাত্মক-ক্ষারত্মক মাত্রা ৬.০ থেকে ৭.০ সে মাটিতে গম ভালো হয়। মনু মিয়ার জমির মাটি বেলে দোআঁশ প্রকৃতির এবং জমিটি উঁচু। অর্থাৎ তার জমিটি গম চাষের উপযোগী।
অতএব, মাটির বৈশিষ্ট্যের কারণে কৃষি কর্মকর্তা মনু মিয়াকে ধানের বদলে গম চাষ করতে বলেছেন।
7 views
Answered