1 Answers
কৃষি কর্মকর্তা জনিকে বন্যা প্রবণ এলাকায় ফসলের খাপ খাওয়ানোর কৌশল সম্পর্কে পরামর্শ দেন।
বাংলাদেশে প্রায় প্রতি বছর বন্যার কারণে ব্যাপক ফসলহানি হয়ে থাকে। দেশের উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বোরো ধান পাকার সময় তলিয়ে যায়। এসব অঞ্চলে আগাম জাতের বোরো ধান চাষ করে ফসল রক্ষা করা যায়। জানুয়ারি মাসে জমি থেকে পানি বের করে দিয়ে ৬০ দিন বয়সের চারা রোপণ করে ভালো ফলন পাওয়া যায়। এসব জাতের ধান ১৪০-১৫০ দিনের মধ্যে পাকে। ফলে এপ্রিলের শেষে সংগ্রহ করে বন্যা এড়ানো যায়। এ অঞ্চলে রোপা আমন হিসেবে ব্রি ধান ৫১ এবং ব্রি ধান ৫২ দুটি অনুমোদিত বন্যা সহনশীল জাত। বাজাইল, ফুলকড়ি, হরিণশাইল ইত্যাদি স্থানীয় জাতের গভীর আমন ধান বৃষ্টির সময় দিনে ২৫ সেমি. পর্যন্ত বাড়তে পারে এবং ৪ মিটার গভীরতায়ও বেঁচে থাকতে পারে। কৃষকেরা বন্যার কারণে বীজতলা তৈরির জমি পায় না। সে ক্ষেত্রে ভাসমান বীজতলা তৈরি করা যেতে পারে। পানিতে সহনশীল যে কোনো উদ্ভিদ চাষ করা যেতে পারে।
উপরের পদ্ধতি অবলম্বন করে জনি বন্যার সময় ফসল উৎপাদন করতে পারে।