1 Answers

উদ্দীপকে ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচির ইঙ্গিত রয়েছে।
পাকিস্তানি ঔপনিবেশিক শাসনে বাঙালি নানা ধরনের বৈষম্যের শিকার হয়। মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তান সরকারের চরম অবহেলার পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। অবশেষে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে এক বিরোধীদলীয় সম্মেলনে বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন। এতে বাঙালির প্রাদেশিক স্বায়ত্তশাসন, ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষমতা, প্রতিরক্ষা, রাজস্ব, সর্বজনীন ভোটের মাধ্যমে আইনসভা গঠন ইত্যাদি বিষয়ে দাবি জানানো হয়।
উদ্দীপকে লক্ষণীয়, পাকিস্তানের সামরিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য পূর্ব পাকিস্তানের একজন বীর নেতা ১৯৬৬ সালে একটি কর্মসূচি ঘোষণা করেন, যে কর্মসূচিকে বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক ও বাঙালির মুক্তির সনদ বলা হয়। উদ্দীপকের নেতা কর্তৃক ঘোষিত এই কর্মসূচি ছয় দফাকে ইঙ্গিত করে, যা উপরে উল্লেখিত আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions