1 Answers
উদ্দীপকে বর্ণিত মি. 'X' হলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্র পরিচালনায় মি. 'X' অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পদমর্যাদায় রাষ্ট্রপতি সবার উপরে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান। সবার উর্ধ্বে তিনি স্থান লাভ করেন। সংবিধান ও আইন অনুযায়ী তাঁর ওপর অর্পিত সকল দায়িত্ব ও ক্ষমতা তিনি প্রয়োগ করেন। উদ্দীপকে উল্লিখিত মি. 'X' কে আমরা রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করতে দেখি। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ তাঁর নামে পরিচালিত হয়। তাঁর হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। কিন্তু তবুও দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন, অর্থসংক্রান্ত, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন। রাষ্ট্রপতির এসব ক্ষমতা ও কাজগুলো হলো- প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসনসংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলি, সংসদ ও আইন বিষয়ক ক্ষমতা, অধ্যাদেশ জারির ক্ষমতা, ক্ষমা প্রদর্শন ক্ষমতা, অর্থসংক্রান্ত ক্ষমতা, প্রতিরক্ষাসংক্রান্ত ক্ষমতা এবং জরুরি ক্ষমতা। অতএব নিশ্চিতভাবেই বলা যায়, রাষ্ট্র পরিচালনায় মি. 'X' -এর ক্ষমতা ও ও কার্যাবলি ব্যাপক।