1 Answers
সুমন সাহেবের কার্যাবলি একজন সুনাগরিকের দায়িত্বের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১-এর সুমন সাহেব রাষ্ট্রের একজন সুনাগরিক। সুনাগরিক হিসেবে একজন ব্যক্তির যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে সুমন সাহেব তা পালন করার চেষ্টা করেছে। সুমন সাহেবের দায়িত্বের অন্তর্ভুক্ত কাজগুলো একজন সুনাগরিকের দায়িত্বকে নির্দেশ করে। একজন সচেতন ও সুনাগরিকের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা ও আইন মেনে চলা তার প্রধান দায়িত্ব। এর বাইরেও রয়েছে- নিয়মিত কর দেওয়া, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা এবং সেবামূলক দায়িত্ব পালন করা। উদ্দীপকে সুমন সাহেব তার সন্তানদের বিভিন্ন প্রতিষেধক টিকাদান করেন এবং নিয়মিত স্কুলে পাঠান। তিনি তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন একজন দেশপ্রেমিক। সুতরাং বলা যায়, সুমন সাহেব সচেতনভাবে একজন সুনাগরিকের দায়িত্ব পালন করেছে।