1 Answers
উদ্দীপকের ছকে প্রদত্ত সম্পদগুলো সমষ্টিগত সম্পদের অন্তর্গত সম্পদ। একে বৃহত্তর অর্থে জাতীয় সম্পদও বলা যেতে পারে।
সমাজের বৃহত্তর জনগণ এসব সম্পদ ভোগ করে থাকে। যেসব সম্পদের ওপর সমাজের সকল মানুষের ভোগ করার সমান অধিকার আছে, তাকে সমষ্টিগত সম্পদ বলা হয়। এরূপ সম্পদ ব্যবহার বা ভোগ করার ক্ষেত্রে কাউকে বাধা দেওয়ার অধিকার নেই কারও। তবে সরকার জনগণের বৃহত্তর স্বার্থে এসব সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ করতে শারে। বৃহত্তর অর্থে এসব সম্পদকে জাতীয় সম্পদও বলা যায়। ছকে প্রদত্ত রমনা পার্ক, জাহাঙ্গীর সড়ক ও বরেন্দ্র জাদুঘর সবই জাতীয় সম্পদ। কারণ সমাজের যেকোনো নাগরিক স্বাভাবিক অবস্থায় এসব সম্পদ ভোগ বা ব্যবহার করার অধিকার রাখে।
4 views
Answered