1 Answers
সুশান্ত দাস তাদের পুরানো পুকুরকে মাছ চাষের জন্য উপযুক্ত করবেন। এ জন্য তিনি নিম্নলিখিত কাজগুলো করবেন-
i. পুকুরের পাড় মেরামত এবং তলদেশের অতিরিক্ত কাদা দূর করবেন।
ii. বিভিন্ন জলজ আগাছা যেমন কচুরিপানা, ক্ষুদিপানা, হেলেঞ্চা, কলমি লতা, শেওলা ইত্যাদি দূর করবেন।
iii. বিভিন্ন রাক্ষুসে মাছ যেমন শোল, চিতল, বোয়াল, ফলি, টাকি, গজার ও অচাষযোগ্য মাছ দূর করবেন।
iv. পুকুরে চুন প্রয়োগ করবেন যা পানির উর্বরতা বাড়াবে এবং ঘোলাত্ব কমাবে।
V. পরিমিত পরিমাণ সার প্রদান করবেন যা ফাইটোপ্লাংকটন ও জু- প্লাংকটন তৈরি করবে।
vi. পানির বিষাক্ততা পরীক্ষা করবেন।
উপরিউক্ত কাজগুলো সম্পাদন করে সুশান্ত দাস তাদের পুরানো পুকুরটিকে মাছ চাষের উপযুক্ত করে তুলবেন।
5 views
Answered